খেলাধুলা

রোহিতের চওড়া ব্যাটে আত্মসমর্পণ পাকিস্তানের

শনিবার : ১৪ই অক্টোবর ২০২৩ বিশ্বকাপের ময়দানে প্রথম মুখোমুখি হল ভারত-পাকিস্তান। যুদ্ধক্ষেত্র- নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কার ভাগ্যের চাকা আজ ঘুরবে হিটম্যান নাকি বাবর আজম, রবীন্দ্র জাদেজা নাকি শাহিন আফ্রিদি? প্রশ্ন ছিল অনেক, কিন্তু প্রথমে বোলারদের দাপট তো পরে রোহিত এর তাণ্ডব এ পাকিস্তানকে সাত উইকেটে হারালো ভারত।

কে মারবে আজকের ম্যাচে বাজি। শুরুতেই ভাগ্যের চাকা যায় রোহিতের কাছে। টস জিতে প্রথম আক্রমণ করার সুযোগ দেয় পাকিস্তানকে মেন ইন ব্লু -এর দলনেতা।

বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ কোনো যুদ্ধের চেয়ে কম নয়। এক সময়ে রান ছিল ২ উইকেটে ১৫৫। সেখান থেকে ১৯১ রানে গুটিয়ে যায় পাক ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৯২ রান। শুরু থেকেই পাক বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাট হাতে নামা শুভমন গিল। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদির বলে ইফতিখার আমেদের হাতে ক্যাচ দিয়ে ১১ বলে ১৬ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে কার্যত তাণ্ডব চালাতে থাকেন রোহিত ও বিরাট কোহলি। তবে বেশিদূর যেতে পারেননি প্রাক্তন অধিনায়ক। ১৮ বলে ১৬ রান করে হাসান আলির বলে সাজঘরে ফেরেন।

বিরাট আউট হওয়ার পরেই দলকে জেতানোর দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন রোহিত। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। চারটি ছক্কা আর তিনটি চারের সাহায্যে মাত্র ৩৬ বলেই একদিনের কেরিয়ারে ৫৩তম হাফ সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক।

আজ বোলার জসপ্রীত বুমরাহের মুকুটে নয়া পালক। আইসিসি বিশ্বকাপে গুজরাটের আহমেদাবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ম্যাচ সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ।
অর্থাত্‍ প্লেয়ার অফ দ্য ম্যাচের শিরোপা পেলেন বুমরাহ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দল। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৩ বলে ৩ উইকেটে ১৯২ রান করে ম্যাচ জিতে নেয় ভারত। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.