‘আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চা-ও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিই না। কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার সব। কী সাহস ওদের! আমাকে চোর বলছে! ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। তাছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না’, মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়ার সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণাত্মক শব্দবাণে সামিল বিরোধীরা। পাল্টা নিশানায় তৃণমূলও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো তৈরি করছে। সমাজমাধ্যমে দিচ্ছে। একদম বিশ্বাস করবেন না। যেটা চোখে দেখবেন, সেটাই বিশ্বাস করবেন না। কারণ ওরা মিথ্যা কথা বলে।’







