বিধান নগর পুলিশ কমিশনারেট এলাকায় সামার কীট প্রদান করা হলো। বিভিন্ন ট্রাফিক বুথে ঘুরে ঘুরে পুলিশ কমিশনার গৌরব শর্মা এই সামার কীট তুলে দেন ট্রাফিক পুলিশ ও ট্রাফিকে কর্তব্যরত সিভিকদের হাতে। এই সময় কি করণীয় সেটাও জানিয়ে দেন গৌরব শর্মা।
প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। যার ফলে তীব্র গরমে হাঁসফাঁস গোটা বাংলা। আর এই গরমে রোদে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে অনবরত কাজ করে চলেছে ট্রাফিক পুলিশ। তাদের কথা মাথায় রেখে তারা যাতে এই গরমে সুস্থ থাকে ঠিক ভাবে ডিউটি করতে পারে তার জন্য দেওয়া হলো সামার কীট। বিধান নগর পুলিশ কমিশনারেট এর কমিশনার গৌরব শর্মা নিউটাউন নারকেল বাগান মোড় থেকে শুরু করেন সামার কীট দেওয়া। আজ গোটা বিধান নগর জুড়ে যত ট্রাফিক বুথ আছে সেখানে ভিজিট করে এই কীট ব্যাগ তুলে দেবেন। কি কি আছে এই সামার কীটে ? আছে একটি ছাতা, মাস্ক, গ্লুকজ, ওয়ারেস, চশমা, জলের বোতোল সহ প্রয়োজনীয় জিনিস। শুধু কীট দেওয়াই নয় যে সমস্ত ট্রাফিক পুলিশ এই রোদে ডিউটি করছে তাদের কি করণীয় সেই বিষয় গুলো জানিয়ে দেন তিনি।







