রঙের উৎসবে আমরা দু পাঁচটা বিয়ার খেতেই পারি এটাই আমাদের মোটিভ, মদ্যপ বেপরোয়া বাইক আরোহীকে আটক করতেই ট্রাফিককে বিস্ফোরক মন্তব্য বাইক আরোহীর। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও।
চারিদিকে চলছে বসন্ত উৎসব সেই সময় বেপরোয়া মোটরসাইকেল আর সেগুলিকে ধরতেই এবার ট্রাফিকের অভিনব উদ্যোগ শান্তিপুরে ট্রাফিক পুলিশের অভিযানে মদ্যপ বাইক আরোহী এবং সাইলেন্সার বিহীন বাইক আটক করেছে শান্তিপুর ট্রাফিক পুলিশ। অপরদিকে পুলিশ প্রশ্ন করতেই বাইক আরোহীর মন্তব্য হোলি চলছে দুই পাঁচটা বিয়ার আমরা খেতেই পারি। এটাই আমাদের মোটিভ। যদিও পথ চলতি মানুষের মোবাইলে বন্দী হয় সেই ভিডিও এবং নিমিষেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মধ্যক যুবকের ভিডিও শুধু তাই নয় তাদের দাবি সাইলেন্সার চেঞ্জ কিভাবে করবো? মোটরসাইকেল কোম্পানি যদি বানিয়ে দেয়। ঘটনা নদীয়ার শান্তিপুর বাইপাস 12 নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রে খবর জাতীয় সড়ক ধরে এক যুবক তার বন্ধুকে নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন স্থানীয়দের সন্দেহ হয় এবং পরবর্তীতে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হয়। তৎক্ষণার শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক শিকদার তৎপর হয়ে ওই দুই ভাই কারাহিকে দাঁড় করায় এবং বেপরোয়া বাইক চালানো এবং মধ্যব্য অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যথাযথ আইনানুপ ব্যবস্থা গ্রহণ করে তখনই পুলিশকে জানাতে গিয়ে ওই মদ্যপ বাইক আরোহী জানান মদ তারা খেতেই পারেন খেয়ে তারপরে বসন্ত উৎসবে মেতে উঠবো এটাই তাদের মোটিভ। যদিও পরবর্তীতে ওই দুই যুবককে শান্তিপুর থানায় পাঠায় ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং তাদের গাড়িটিকেও আটক করা হয়। তবে ট্রাফিকের দাবি এই ভাবে কেউ যেন মদ্যপ অবস্থায় গাড়ি না চালায় এবং দ্রুত গতিতে যেন কোনভাবেই জাতীয় সড়কের মধ্যে দিয়ে গাড়ি না চালানো হয়।







