রাজ্য

‘আমার দুর্গা বিচার পাক’, আরজিকরকাণ্ডের প্রতিবাদে পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা

আরজিকরকাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা।

উল্লেখ্য, যা জানা যাচ্ছে, মৃৎশিল্পীদের সংগঠন ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’র ডাকেই এই মিছিল হবে। শিল্পীদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও যোগ দেবেন মিছিলে।

সংগঠনের সম্পাদক বাবু পালের বক্তব্য, ‘কুমোরটুলি মৃৎশিল্পের পীঠস্থান। আমরা মাটির দুর্গা নির্মাণ করি। কিন্তু, রক্তমাংসের দুর্গা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। তাই বিচার চেয়ে পথে নামছি আমরা।’

আরজিকরকাণ্ডে কেটে গিয়েছে ২৯ দিন! বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলেছে অবিরত। রাত দখলে নেমেছেন সাধারণ মানুষ। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে উদ্যোগও নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার কুমোরটুলির এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানালেন অধিকাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.