রাজনীতির মাঠে পা রাখছেন শাহেনশাহ পুত্র অভিষেক বচ্চন! আগামী বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কোন দলের হয়ে লড়বেন অভিনেতা?
শোনা গিয়েছিল, উত্তরপ্রদেশের এলাহাবাদ আসনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে লড়বেন অভিনেতা, যে আসনে তার বাবা একসময় বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন। এখানে উল্লেখ্য, মাত্র বছর তিনেকের মধ্যেই রাজনীতি ছেড়ে দেন অমিতাভ বচ্চন। যাইহোক এবিষয়ে কী বললেন অভিনেতা?
অভিষেক জানিয়েছেন, রাজনীতিতে যোগদানের গুজবটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আগেও বলেছেন, আবারো বলছেন, তার পিতামাতা এবিষয়ে জড়িত থাকতে পারেন কিন্তু তিনি কখনই রাজনীতিতে আসবেন না।







