রাজ্য

লেট মার্কে কাটা যাবে CL, স্বাস্থ্য দফতরে কড়া সময়সীমা বেঁধে দিল সরকার

রাজ্য সরকারি কর্মীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। ১৫ জুন ২০২৬ থেকে স্বাস্থ্য দফতরের সমস্ত কর্মী ও আধিকারিকদের জন্য ফেস রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। অফিসে প্রবেশ ও বেরোনোর সময় এই ব্যবস্থার মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। তবে বিভিন্ন বিভাগের প্রধানদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে উপস্থিতি নথিভুক্ত হলে তা ‘লেট’ হিসেবে ধরা হবে। সকাল ১১টার পরে অফিসে এলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। একইভাবে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপার্চার’ হিসেবে বিবেচিত হবে।

একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বেরিয়ে গেলে একদিনের ক্যাজুয়াল লিভ (CL) কেটে নেওয়া হবে। অফিস ছাড়ার সময় উপস্থিতি নথিভুক্ত না করলেও অনুপস্থিত হিসেবে ধরা হবে। এছাড়া, কোনও মাসে তিনদিন দেরিতে আসা বা আগে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটলে একদিনের CL বা CCL কাটা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

অন্যদিকে, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার। অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই সেই টাকা দেওয়া শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.