দেশ

রেলস্টেশনে খিদে তৃষ্ণায় কাতর এক যুবক,কি তার পরিচয় ?

আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এক SSB জওয়ান। আশ্চর্য ভাবে তাঁর খোঁজ মিলল বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশের বারাণসীতে। সেখানে এক হোটেলে বাসনকোসন মেজে তাঁকে জীবিকা নির্বাহ করতে দেখা গিয়েছে।ওই SSB জওয়ান আদতে তামিলনাড়ুর বাসিন্দা ,নাম হল প্রভু।মাসখানেক আগে সঞ্জয় পাল নামে এক সমাজকর্মী ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে এক SSB জওয়ানকে উদ্ধার করেছিলেন। স্টেশনে ওই জওয়ানকে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেতে দেখা গিয়েছিল। ফলে উদ্ধার করে ওই যুবককে নিজের আশ্রমে নিয়ে যান সমাজকর্মী সঞ্জয় পাল। দীর্ঘদিন ধরে তাঁর আশ্রমেই চিকিৎসা চলেছে ওই যুবকের। যখন তাঁর অবস্থার উন্নতি হয়, তখন জানা যায় যে, তিনি এসএসবি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এরপর ২০২২ সালে তাঁর মানসিক অবস্থার অবনতির কারণে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।এদিকে তামিলনাড়ুরই একটি থানায় ওই জওয়ানের নামে মিসিং ডায়েরি করা হয়েছিল প্রায় ২ বছর আগে। সমাজকর্মী সঞ্জয় জানান, এসএসবি জওয়ান প্রভুর অবস্থার উন্নতি হওয়ায় সব কিছু জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.