জেলা

“কুণাল ঘোষকে দল থেকে অপসারণ করতে বলুন” ফাঁস হল সুদীপের চাঞ্চল্যকর চ্যাট*

“কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে।” বুধবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান এমন অনুরোধের হোয়াট্সঅ্যাপ বার্তা।সেই অনুরোধের কী জবাব দিয়েছেন সুদীপ? তাও প্রকাশ্যে উঠে এসেছে সমাজমাধম্যে।ঘটনাচক্রে, বুধবার দুপুরেই রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তৃণমূল সরিয়ে দেয় কুণালকে।

অপরদিকে সুদীপকে এই বার্তাগুলি পাঠিয়েছেন সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায়। ওই বার্তায় লেখা রয়েছে, ”কুণাল দলের ক্ষতি করছেন। তাই আমি নেত্রী ও সুদীপদাকে অনুরোধ করেছি। যে ভাবে কুণাল দলের ক্ষতি করছেন, তাতে যাতে বড় বিপর্যয় না হয়, তা থেকে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম।” তাঁর আরও বক্তব্য, ”যা করেছি বেশ করেছি। সুদীপদা আমার কথা রেখেছেন। আমি আবারও বলব, কুণালকে দল থেকে বার করে দেওয়া হোক।”

সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাবলার বার্তার উত্তরে সুদীপ কী জবাব দিয়েছেন তাও। এইসব উত্তরে বাবলা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সুদীপ কুণালকে পাশপাশি ১ জুন ভোট করিয়ে তাঁকে ভোটে জেতাতেও বলেছেন সুদীপ। বাবলা যখন কুণালকে অপসারণের কথাটি নেত্রীকে জানাতে অনুরোধ করেন, সেখানে একটি হাসির ইমোজি পাঠিয়ে সুদীপ লেখেন, ”আচ্ছা বলছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.