একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, দারিদ্রের মধ্যে জীবন কাটিয়েছেন তিনি তাই গরিবের জীবন কতটা কষ্টের সেটা তুমি জানেন। সম্প্রতি এদিন ভাষণের সময় উঠে এলো তার মায়ের দুঃখের স্মৃতির কথাও। চোখের জল ভরে ওঠে তাঁর।
তিনি বলেছেন, “আমি দারিদ্র্যের মধ্যে বসবাস করেছি।আমি জানি গরীবের জীবন কতটা কষ্টের। গত ১০ বছরে চালু করা সমস্ত স্কিম আমার জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। উপকারভোগীদের সঙ্গে দেখা হলে আনন্দে পাই, অশ্রু চলে আসে। এই কান্না তারাই বুঝতে পারে যারা দারিদ্র্য ও সংগ্রাম দেখেছে। যে কখনো মাকে ধোঁয়ায় কাশি হতে দেখেনি, সে এই কান্না বুঝতে পারে না। কংগ্রেসের শেহজাদে মোদীর কান্নায় তার সুখ খুঁজছেন। এই লোকেরা হতাশ এবং আশাহীন।”পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল হয় প্রধানমন্ত্রীর সেই ভাষণের বক্তব্য।







