বর্তমানে পর্দায় অভিনেত্রী কৌশানিকে ছক ভাঙা চরিত্রে দেখা যাচ্ছে। ২০২৪ এর পুজোতে অভিনেত্রী পর্দা কাঁপিয়েছিলেন উইন্ডোজের প্রযোজনায় বহুরূপী সিনেমায়। যেখানে তিনি ধরা দিয়েছিলেন এক্কেবারে ভিন্ন ধরনের চরিত্রে। এবার সেই ধারাবাহিকতায় কি বজায় রাখছেন অভিনেত্রী? কোন সিনেমায় ধরা দেবেন তিনি?
পুজোয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। সেই তালিকা রয়েছে রক্তবীজ সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, অর্থাৎ ‘রক্তবীজ ২’। সেই সিনেমার শ্যুটিং চলছে জোর কদমে। এমনকি রথযাত্রা থেকে একের পর এক তারকার লুক প্রকাশিত হয়েছে। এরই মধ্যে তাক লাগিয়ে দিয়েছে পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও সংযুক্তা মিত্র চরিত্রে মিমি চক্রবর্তীর লুক। এবার প্রকাশ্যে এলো অভিনেত্রী কৌশানি বন্দ্যোপাধ্যায় লুক।
‘রক্তবীজ ২’-তে অভিনেত্রী কৌশানি বন্দ্যোপাধ্যায় ধরা দিয়েছে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে। যেখানে বোঝাই যাচ্ছে তিনি এবার পুজোতেও পর্দায় আসছে ভিন্ন ধরনের এক চরিত্রে। অভিনেত্রীর এই লুকে দেখা গিয়েছে সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টের ড্রেস, খোলা চুল, মিনিমাল মেকআপে। পাশাপাশি অভিনেত্রীর এই সিনেমায় দু’টি গানের শ্যুটিং হয়েছে থাইল্যান্ডে।







