মালদহে আদিবাসী গৃহবধুর রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধারে বাড়ছে। অতিরিক্ত চোলাই পানেই প্রাণ গেল মহিলার। ঠিক এমন চিত্রই দেখা গেলো মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের গোবিনপুর অঞ্চলে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর,মৃত মহিলার নাম পাকলু হেমব্রম বয়স ৩৭। স্বামী চন্দ্রা কিস্কু। আদিবাসী দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে।মেয়ের বিয়ে দীর্ঘদিন আগে হয়েছে এবং ছেলে বর্তমানে সে ভিন রাজ্যে দিনমজুরির কাজে কর্মরত আছে। মৃতের স্বামী চন্দ্রা কিস্কু জানান, রবিবার রাতে তিনি নারায়নপুর খেড়িবাড়ি অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানেই রাতে তিনি ছিলেন। পরদিন সকালে বাড়িতে এসে দেখেন ঘরেই মৃতদেহ পড়ে আছে তার স্ত্রীর। আশেপাশে মিলল চোলাই মদের ঠেক। পাকলু হেমব্রম চোলাই মদ খেত বলেও জানান, প্রতিদিনই অতিরিক্ত চোলাই খেতেন তার স্ত্রী। অনুমান, অতিরিক্ত চোলাই খাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার স্ত্রীর।
ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে তদন্ত শুরু করে মালদা থানার পুলিশ। ঘটনায় আদিবাসী অধ্যুষিত গ্রামে চোলাইয়ের রমরমা কারবার নিয়েও অভিযোগ উঠতে শুরু করে।







