খেলাধুলা

আইপিএল থেকে ছিটকে গেলেন বুমরাহ, বিশ্বকাপেও ময়দানে নামার সম্ভাবনা কম

আইপিএল-এর পূর্বেই ধাক্কা ভারতীয় শিবিরে! চোটের কারণে গোটা মরসুম মাঠের বাইরে থাকতে হতে পারে যশপ্রীত বুমরাহকে। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। কেবল আইপিএল নয়, চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে সেই ম্যাচেও খেলতে হয়তো পারবেন না জসপ্রীত। ভারতীয় পেসারের চোট প্রথমে যতটা গুরুতর ভাবা হয়েছিল, বাস্তবে তার থেকেও বেশি। এবার ৩১ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। চলবে মে’র শেষ সপ্তাহ পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর ২৫ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষবার খেলেছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়ি ওভারের ম্যাচের পর আর ভারতীয় জার্সি পরে মাঠে নামেননি। তারইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের এবং আইপিএল-এর তরফে জানানো হল, এখনও সুস্থ বোধ করছেন না বুমরাহ।

জসপ্রীত বলতে গেলে এখনও অবধি আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের অতি গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এহেন অবস্থায় তাঁর জায়গায় অন্য কোনও খেলোয়াড়ের বিকল্প খুঁজে বের করা ফ্র্যাঞ্চাইজির জন্য সহজ কাজ হবে না মোটেই তা বলা বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.