Uncategorizedরাজনীতি

হিরণের বহিরাগত আক্রমণের জবাবে দেবের অট্টহাসি ও শুভেচ্ছা বার্তা

বর্তমান সময়ে সারা ভারতবর্ষ জুড়ে চলচ্চিত্র জগতের তারকারা রাজনৈতিক জগতে পা রেখেছেন। টলিউড হোক কিংবা বলিউড সব জায়গায় থেকেই তারকাদের একাংশ রাজনৈতিক জগতের সঙ্গে নিজেদের জুড়েছে। পাশাপাশি বাংলায় এবার অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ঘাটাল। যেখানে ভোটের ময়দানে লড়াই করছে দেব ও হিরণ। এমনকি ভোটের আগে থেকেই ক্রমাগত হিরণ্ময় চট্টোপাধ্যায় বেলাগাম আক্রমণ করে চলেছে দেবকে। এবার সেই পরিস্থিতি অব্যাহত রইল লোকসভার নির্বাচনের আবহাওয়ায়।

ঘাটালের এই দুই তৃণমূল ও বিজেপি প্রার্থীকে বাংলার মানুষ বড় পর্দায় নায়কের চরিত্রে দেখেছে। টলিউড ইন্ডাস্ট্রিতে তারা দুজনেই একে অপরের খুব ভালো কলিগ। তবে ভোটের ময়দানে তারা একে অপরের জুজুধান প্রতিপক্ষ। বলা যায় অনেক আগে থেকেই দেবকে ইডি ও এবিসিডিআই তলব নিয়ে ক্রমাগত দেবের দিকে আক্রমণ ছুঁড়ে যান তিনি। সেই আক্রমণের ঝাঁজ আরো বেড়ে যায় নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর। তবে প্রথম দিকে তিনি সৌজন্যতা দেখালেও পরের দিকে পাল্টা জবাব দিতে পিছুপা হয়না দীপক অধিকারী।

প্রথম থেকেই ঘাটালের বিদায় সাংসদকে চোর বলে আখ্যা দেন হিরণ। তবে তারকা প্রার্থী দেব পুরোটাই মানুষের উপর ছেড়ে দিয়েছে। এইভাবে প্রতিনিয়ত বিজেপি প্রার্থী তার প্রতিপক্ষ প্রার্থী দেবকে আক্রমণ করেই চলেছেন। এতদিনে সকলেই জানেন দেবের জন্ম ঘাটালে। সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে তাকে ভূমিপুত্র বলে দাবি করা হয়। এবার সেই বিষয়টাকে নিয়ে আক্রমণের সুর চড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। এবার দেবকে বহিরাগত বলে কটাক্ষ করেন তিনি। এই দুই অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রি হলেও তাদের মত ও পথ দুটোই আলাদা। তাইজন্য এবার হিরণের কটাক্ষ নিয়ে প্রথমে একগাল হাসি দিল তারপরে তাকে শুভেচ্ছা জানালো ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।

বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘দেবের জন্ম কেশপুরে হলেও ভোটার কার্ড কলকাতার।’

তৃণমূলের তারকা প্রার্থী তথা ঘাটালের বিদায় সাংসদ দীপক অধিকারী জানিয়েছেন, ‘ও পাগল হয়ে গিয়েছে। আমিও এবার ওর মতো পাগল হয়ে যাব। ও কী বলছে কি বলছে না আমার জানার দরকার নেই। কিন্তু এটা কোনও কথা হলো? যেখানে থাকব সেখানেই তো ভোটার কার্ড হবে। যতই আক্রমণ করুক, হিরণকে শুভেচ্ছা। হিরণ এখন বুঝবে না। ও ভাবছে এ ভাবে আক্রমণ করলে ও জিতবে। আমার মনে হয়, হিরণকে কত ভোটে হারানো হবে তা এতদিনে ঘাটালের মানুষ ভেবে নিয়েছেন। ৩০-এর বেশি আসনে তৃণমূল জিতবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.