Uncategorizedজেলা

স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ!ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের হস্তক্ষেপে উঠলো অবরোধ

স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুরে।গতকাল শুক্রবার মেমারির দেবীপুরের কালিতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু গুরুতর আহত হয় বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোন স্পীড ব্রেকার নেই, এবং দেবীপুর কালিতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে। স্পীড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে দৈনন্দিন। কালিতলা এলাকায় যদি স্পিড বেকার থাকতো তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। অবশেষে শনিবার সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড বেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা।

ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ, অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক, কিন্তু তাতেও অবরোধ ওঠে নি। অবরোধকারীদের দাবি ছিল স্থানীয় BDO কে আসতে হবে এবং বিডিও তাদের আশ্বাস দিলে তবেই অবরোধ তুলবেন তারা।

দীর্ঘক্ষন অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়ি গুলিকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। প্রায় দু’ঘণ্টার ওপর অবরোধ চলার পর অবশেষে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মেমারি এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। অবরোধকারীদের সাথে কথা বলার পর মেমারি ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। অবরোধকারীরা অবরোধ তুলে নেয় প্রায় দুপুর ১২.৩০টা নাগাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.