দুর্গাপুজোর উৎসবের প্রস্তুতির মাঝেই চাকরিপ্রার্থীদের জন্য এল বড়সড় আপডেট। কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগের পাশাপাশি রেলের একাধিক পদেও নিয়োগের ঘোষণা হয়েছে। ফলে সরকারি ও কেন্দ্রীয় সংস্থায় চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের নজরে এখন এই দুই নিয়োগ।
ডিজিটাল ইন্ডিয়া করপোরেশন-এ নিয়োগ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন -এ বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে Computer Science বা Information Technology-তে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।
এই পদের জন্য আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের Career বিভাগে গিয়ে। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর।
রেলেও খুলছে নিয়োগের দরজা
অন্যদিকে, RRB NTPC Undergraduate Recruitment 2026-এর মাধ্যমে মোট ১,৬৮৮টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পদ।
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের প্রারম্ভিক বেতন ২১,৭০০ টাকা। অন্যান্য তিনটি পদের ক্ষেত্রে প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা। এর সঙ্গে নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতাও প্রযোজ্য হবে।
রেল নিয়োগের আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পর বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি-সহ অন্যান্য শর্ত জানা যাবে।
তাই দুই নিয়োগের ক্ষেত্রেই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়াই গুরুত্বপূর্ণ।







