ভোটের চিন্তা করিয়ে স্মৃতিচারণে ভাসলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ানী ঘোষ। ছোটো থেকেই বেশ দামাল অভিনেত্রী তিনি। ছোটবেলায় স্কুলে পড়তে তিনি এক বেশ চমৎকার বিচিত্র ঘটনা ঘটিয়েছিলেন। সেইসময় ক্লাসের মনিটর ছিলেন তিনি। তখন থেকেই বেশ লিডারশিপ কোয়ালিটি ছিলো তার মধ্যে। আর এখন বর্তমানে তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেস দলের হতে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। সেই সময় এই সায়নীই স্কুলে পড়তে একজনকে মন দিয়ে ফেলেছিলেন তিনি।
ছেলেটি আবার ছিল স্কুলের ফার্স্ট বয়। ক্লাস মনিটর হওয়ার কারণে বরাবরই একটা হম্বিতম্ভি ছিল সায়ানীর। একবার ক্লাস টিচার আসার আগে এক ভয়ানক কাণ্ড ঘটিয়েছিলেন চিনি। আর সেই ঘটনার বর্ণনা শুনলে অবাক হবেন আপনিও।
প্রথমে সায়নী ছেলেটিকে ডাকেন। মনিটর ডাকছে, প্রথমটায় ভয়ে ছেলেটির হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। বারবারই সে আঁকুতির সুরে সায়ানীকে বলছিল, ‘‘আমি কথা বলিনি, আমি কথা বলিনি।” সায়নীর মেজাজ হারিয়ে যায়। তারপর ছেলেটির মাথা ব্ল্যাকবোর্ডে ঠুকে হুমকির সুরে অভিনেত্রী বলেছিলেন, “বল, আই লাভ ইউ।” ছেলেটি ঘাবড়ে গিয়ে বলেছিল, ‘‘এ মা! সে কী… আমি গতকালই অন্য একজনের প্রোপোজাল গ্রহণ করেছি। ওর জন্য ব্রেক টাইমে আলু কাবলি কিনব।’’ এই কথার পর হাসতে-হাসতে ছেলেটি এও বলে, ‘‘আমার কাছে টাকা নেই। পাঁচ টাকা দিবি রে…।’’
সায়নীর স্কুল জীবনের এই মধুর টক মিষ্টি দুষ্টুমির স্মৃতির কথা মনে পড়তেই হাসতে শুরু করেছিলেন তিনি। সত্যি মনে রাখার মতোন হয় ফেলে আসা সময়গুলো। এর মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।







