বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমেরিকায় খেলতে গিয়েছে । এ বারের বিশ্বকাপ সেখানেই হবে। তার আগে আমেরিকার বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারছেন শাকিব আল হাসানেরা। কিন্তু সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ হেরে গেল । টেস্ট খেলিয়ে আমেরিকা দেশের বিরুদ্ধে দ্বিতীয় জয় পেল ।
বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবার ৫ উইকেটে জিতে যায় আমেরিকা।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল হিউসটনে। আমেরিকা মোনাক পটেলের নেতৃত্বে সেই ম্যাচ জিতে নিল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে মাত্র ১৫৩ রান তোলে। সৌম্য সরকার (২০), লিটন দাস (১৪),শাকিব আল হাসান (৬) রান পাননি। বাংলাদেশ আরও সমস্যায় পড়তে পারত তোহিদ হৃদয় (৫৮) এবং মাহমুদুল্লা (৩১) না থাকলে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে নিয়ে যান তাঁরা ১৩৫ রানে। তাঁরা ৬৭ রানের জুটি গড়েন ।
১৫৩ রান বাংলাদেশের তোলা যথেষ্ট ছিল না। আমেরিকা দলে কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার রয়েছেন। নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এখন আমেরিকার হয়ে খেলেন। ২৫ বলে ৩৪ রান করে তিনিই বাংলাদেশকে হারিয়ে দেন। সেই সঙ্গে ছিলেন হরমিত সিংহ। তিনি ৩৩ রান করেন ১৩ বলে। হরমিত এখন আমেরিকার হয়ে খেললেও তিনি মুম্বই এবং ত্রিপুরার হয়ে রঞ্জি খেলেছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছিলেন। ৩১ বছরের এই অলরাউন্ডার এক সময় ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছিলেন। তিন বল বাকি থাকতে বাংলাদেশকে হরমিত এবং অ্যান্ডারসনই হারিয়ে দেন।







