দেশ

পুজোর শপিংয়ে নতুন সুখবর, বদলাচ্ছে জিএসটি স্ল্যাব

দুর্গাপুজোর প্রাক্কালে উৎসবের মরশুমে মেতে উঠেতে কেনাকাটা শুরু করে দিয়েছে আপামর বাঙালি। এবার সেই কেনাকাটার ক্ষেত্রে নতুন চমক দিল কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিল থেকে বড় ঘোষণা শোনা গেলো। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হবে মাত্র দুটি স্ল্যাব ৫% ও ১৮%।

সম্প্রতি ৪টি স্ল্যাব চালু ছিল ৫%, ১২%, ১৮% ও ২৮%। তার মধ্যে ১২ শতাংশের স্ল্যাব তুলে দেওয়ায় সরাসরি প্রভাব পরবে জামাকাপড় ও জুতোর মূল্যে।
এর আগে ২৫০০ টাকার কম দামের জামাকাপড়ে ৫% জিএসটি বসত। ২৫০০ টাকার বেশি দামের জামাকাপড়ে দিতে হতো ১২% জিএসটি।

জুতোর ক্ষেত্রে, ১০০০ টাকার কম দামের জুতোয় বসত ১২% জিএসটি। ১০০০ টাকার বেশি দামের জুতো কিনলেই দিতে হত ১৮% জিএসটি।
নতুন নিয়মে ২৫০০ টাকার কম দামের জামা ও জুতোর উপর বসবে মাত্র ৫% জিএসটি। আর ২৫০০ টাকার বেশি দামের পোশাক ও জুতোর জন্য দিতে হবে ১৮% জিএসটি।

নয়া নিয়মে ২৫০০ টাকার কম দামের জামা ও জুতোর উপর বসবে মাত্র ৫% জিএসটি। পাশাপাশি ২৫০০ টাকার বেশি দামের পোশাক ও জুতোর জন্য দিতে হবে ১৮% জিএসটি। অর্থাৎ বলাই যায় আগে যেখানে ১০০০ টাকার বেশি দামের জুতোতে ১৮% জিএসটি বসত, সেখানে এখন সেই সীমা বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। যার ফলে মাঝারি মূল্যের পোশাক ও জুতোর উপর খরচ বেশ কিছুটা কমবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত উৎসবের বাজারে ক্রেতাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা যেন মাত্রা ছাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.