রাজ্য

‘দিদি কখনও মোদী হতে পারবেন না’, কত আসন হবে বিজেপির? ভবিষ্যদ্বাণী দিলীপের

এদিন নিয়মিত প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের সামনাসামনি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোচ্চার হন বিভিন্ন বিষয় প্রসঙ্গে।

প্রশ্ন আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ষষ্ঠ দফাতেই ২৩টি আসন তৃণমূল পেয়ে গেছে। এই প্রসঙ্গে দিলীপের দাবি, ১২টা সিট কমবে আরও। অন্যদিকে, প্রধানমন্ত্রীর মিটিং-এর ফলে মাঠের ফসল নষ্ট হয়েছে, এই অভিযোগ তুলেছেন বিরোধীরা। যার প্রেক্ষিতে দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করলে মাঠ নষ্ঠ হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করলে মাঠ নষ্ট হয় না।

মোদীর শো-র পর মমতার রোড শো। অনুকরণ হয়ে যাচ্ছে না? জবাবে দিলীপ ঘোষের মন্তব্য, ‘মোদী তো মোদীই না! দিদি কখনও মোদী হতে পারবেন না।’

আবার, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। মুখ্যমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্তদের সার্ভে করেছে সরকার। ১৫ দিনের মধ্যে সাহায্য পৌঁছে যাবে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আম্ফানের মতো কুড়ি হাজার করে টাকা। গতবারেও তো সার্ভে হয়েছিল, তারপর দেখা গেল ক্ষতিগ্রস্ত নয়, টিএমসি কর্মীদের বাড়িতে টাকা পৌঁছে গিয়েছে। এবারও সেই রাস্তা খুঁজছেন, দলের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.