নিজস্ব সংবাদদাতা: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১০ দিন পার। রাজ্য আলোড়িত হয়েছিলো এই এগরার বাজী বিস্ফোরন নিয়ে। একাধিকবার খাদিকুল গ্রামে গিয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি গ্রহণ করলেও তা বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও তার সফরসূচিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া তো কখনও আবার এসে পড়েছে অন্য কাজ। শেষ পর্যন্ত ঘটনার ১১ দিনের মাথায় খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘটনার এতদিন পরে তার খাদিকুলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে বলেছেন যে এগরা কাণ্ডের মূল অভিযুক্ত নিহত ভানু বাগের শ্রাদ্ধানুষ্ঠানে খেতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে পাল্টা তোপ দেগেছে রাজ্যের শাসকদলও। শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল সাড়ে ১০ টা নাগাদ ডুমুর জলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে এগরার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। তার ৫০০ মিটারের মধ্যেই বাঁধা হয়েছে মঞ্চ। কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উন্মাদনা চোখে পড়ার মতো।
Read Next
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
Related Articles
Check Also
Close
-
গদা ত্রিশূলের পর হকিস্টিকApril 30, 2024







