দুষ্কৃতীমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ। মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। এই নাকা চেকিং পয়েন্ট গুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেইসব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ। এরফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা । জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
Read Next
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
Related Articles
Check Also
Close
-
পূর্ব বর্ধমানে প্রায় ৯০ জন এইচআইভি পজ়িটিভ, উদ্বেগ জেলা প্রশাসনেরFebruary 9, 2026







