ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের শ্রীনগরট পঞ্চায়েতের কাশিনগর মধুসূদনপুরে।হারুউড পয়েন্ট কোস্টাল থানার বাসিন্দা বিজেপি সমর্থক রাজারাম প্রধান পেশায় স্কুল শিক্ষক। গতকাল সন্ধ্যায় কাশিনগর মধুসূদনপুর এলাকায় তৃণমূলের বিজয় মিছিল বের হয়। মিছিল চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি বিজেপি সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষ জমি তৃণমূলের ব্যানার এবং পতাকা লাগিয়ে জোর জবরদস্তি দখল করা হয় বলেও অভিযোগ। বাঁশ এবং বাটাম দিয়ে ভেঙে ফেলা হয় ঘরের দরজা জানালা।
রাস্তার পাশে থাকা লাইট পোস্ট ভেঙে ঘরের উপর ফেলা হয়। ঘরের চারিদিকে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয় রাজারাম প্রধানকে।
রাজারাম প্রধানের বৃদ্ধা মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। শ্রীনগর পঞ্চায়েতের প্রধান মনোরমা মিদ্দার স্বামী রবীন্দ্রনাথ মিদ্দার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি।






