বর্তমানে নিত্যজীবনের মানুষের ব্যবহারিক একটি বিষয় অনলাইন। এবং এ অনলাইন ছাড়া মানুষের চলে না এক পাও। পড়াশুনোর কাজ থেকে শুরু করে অফিস কিংবা ঘুরতে যাওয়া সবকিছুই ব্যবহার করা হয় অনলাইনের মাধ্যমে। পাশাপাশি খাবারও কেনা হয় এই অনলাইনে। আর তাতেই পড়তে হলো বড়সড়ো বিপত্তির মুখে।
সম্প্রতি অনলাইনে অর্ডার করা আইসক্রিমের কোনের ভেতরে মানুষের আঙুলের টুকরো পেলেন এক মহিলা।ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়।এরপরই মালাদ থানায় পৌঁছান ওই মহিলা। ইতিমধ্যেই মালাড পুলিশ অনলাইন আইসক্রিম বিক্রেতা ইউম্মো আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে আইসক্রিমটিকে তদন্তের জন্য পাঠিয়েছে।
আইসক্রিমে পাওয়া মানব অঙ্গটিকে FSL এ পাঠিয়েছে মালাড পুলিশ আধিকারিকেরা। কাঁটা আঙুলটি কার এবং কি ভাবে আইসক্রীমের ভিতর এল তা তদন্ত করে খুঁতিয়ে দেখছেন পুলিশ।







