কলকাতা

আচমকা ঘাটে গড়িয়া গেল চারচাকা, প্রাণে বাঁচলো কিশোর

পুজো দিতে গিয়ে এক বরষড়ো বিপত্তির হাত থেকে রেহাই পেলো একটি পরিবার। কলকাতা নিমতলা ঘাটের সামনে ভূতনাথ মন্দিরের পুজো দিতে গিয়ে বড়সড় বিপর্যয়ের শিকার হতে হচ্ছিল উত্তর কলকাতার এক পরিবারকে। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো গাড়িতে থাকা একটি কিশোর। রবিবার সকালে এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে মন্দির চত্বরে।

চার থেকে পাঁচ জন সদস্যের একটি পরিবার চার চাকার একটি গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিল। পরিবারের সমস্ত সদস্য মন্দিরে পুজো দিয়ে গঙ্গাজল সংগ্রহ করছিল। সেই সময় গাড়ির ভেতরে ছিল এক জন কিশোর। এরপর আকাশে বইতে থাকে প্রচন্ড জোরে হাওয়া। গঙ্গার পারের সেই হওয়ার ফলে হঠাৎ করে নিউট্রাল অবস্থায় থাকা গাড়িটি জলের মধ্যে গড়িয়ে পরে যায়।

দূর থেকে সেই দৃশ্য দেখতে পায় একটি ট্রাফিক পুলিশ। তবে কোনোভাবেই ওই গাড়িটি বড় হওয়ায় দাঁড় করানো সম্ভব হয়নি। এরপর সেই ট্রাফিক পুলিশ জলের মধ্যে ঝাপিয়ে গিয়ে কিশোরকে গাড়ির দরজা খুলে উদ্ধার করার চেষ্টা করে। তবে গতকাল এই ঘটনায় ঘাটের আশেপাশে ভিড় জমায় অসংখ্য মানুষ। রীতিমতো চারিদিকে শোরগোল শুরু হয়ে যায়। এমনকি ওই বাচ্চাটিও গাড়ির ভেতর থেকে চিৎকার করতে থাকে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলের ছুটে আসে রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। তারপরেই তাদের সাহায্যে গাড়ির কাঁচ কেটে শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়। ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তবে শিশুটি প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.