বিনোদন

পাক ও ভারতের যুদ্ধের পরিস্থিতিতে ‘ভুল চুক মাফ’ বড় পর্দার বদলে ওটিটিতে মুক্তি পাবে

পহেলগাঁওতে নৃশংস জঙ্গী হামলার পর থেকেই চারিদিক উত্তাল হয়ে রয়েছে। তারপর বদলা নিতে ভারত শুরু করলো অপারেশন সিঁদুর। অস্থির পরিস্থিতি রয়েছে গোটা দেশে। এই আবহাওয়ায় বাতিল হল ‘ভুল চুক মাফ’ সিনেমার মুক্তি। চলতি মাসেই ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এই সিনেমা।

রাজকুমার রাও অভিনীত ‘সাদি মে জরুর আনা’ সিনেমাটা মানুষের বেশ প্রশংসা পেয়েছিল। এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘ভুল চুক মাফ’ সিনেমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। এমনকি পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ই মে। তবে বর্তমানে প্রতিনিয়ত পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে আঘাত ও প্রত্যাঘাতের পালা। দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের দক্ষতায় পাকবাহিনীর সমস্ত পরিকল্পনায় নস্যাৎ হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতির মধ্যেই ছবি মুক্তির আগের দিনই ম্যাডক ফিল্মস প্রযোজনা সংস্থার থেকে মুক্তি বাতিল করার ঘোষণা করল। তবে কি এই সিনেমা দেখতে পাবেনা দর্শকমহল?

মানুষের প্রত্যাশার এই সিনেমা অবশ্যই দর্শক মহলের সামনে আসবে। তবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এই সিনেমা। চলতি মাসের ১৬ তারিখে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা। এবারও এই সিনেমায় মুখ্য চরিত্র দেখা যাবে রাজকুমার রাও। নায়িকার ভূমিকায় দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে সীমা পাহওয়া, সঞ্জয় মিশ্র এবং রঘুবীর যাদব। এ বিষয়ে সিনেমা নির্মাতা সংস্থা বিবৃতি জারি করে জানিয়েছে।

সিনেমা মুক্তির প্রসঙ্গে বিবৃতিতে সিনেমার নির্মাতা সংস্থা লিখেছে,’সাম্প্রতিক সময় নানা ঘটনা ঘটেছে। তাছাড়াও দেশজুড়ে চলছে মক ড্রিল। এই পরিস্থতিতে আমারা আমদের ছবি ভুল চুক মাফ প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ছবিটি ১৬ মে থেকে সরাসরি আপনাদের বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অর্থাৎ ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন এমজিএম স্টুডিয়ো যৌথ ভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। ১৬ মে থেকে আপনার আমাদের এই পারিবারিক বিনোদনমূলক ছবি ভুল চুক মাফ শুধুমাত্র প্রাইম ভিডিয়োতে, বিশ্বব্যাপী দেখতে পাবেন। আমরাও আপনাদের মতোই প্রেক্ষাগৃহে এই ছবিটি উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু এখন দেশ সবার আগে। জয় হিন্দ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.