জেলা

উদয়ন হোস্টেলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে 14 জন কে গ্রেফতার করেছে পুলিশ।

উদয়ন হোস্টেলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ ওই আবাসিকের 14 জন কে গ্রেফতার করেছে । তাদের আদালত থেকে পুলিশি হেফাজত নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ । গত শুক্রবারের পরে আজ সোমবার তদন্ত আধিকারিকরা , ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড বিভাগের বিশেষজ্ঞ দলেদের নিয়ে ওই উদয়ন হোস্টেলে প্রবেশ করেছেন । সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় কি কি হয়েছিল সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে পুলিশের তরফে ফরেনসিক আধিকারিকরা ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করবেন এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করবেন। শুক্রবারের ওই ঘটনার পরেই উদয়ন হোস্টেলের সমস্ত আবাসিকরা উদয়ন হোস্টেল থেকে অন্যত্র চলে গিয়েছেন । উদয়ন হোস্টেলের গেট পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ২৪ ঘন্টা পাহার জন্য দুজন পুলিশ আধিকারিক কে মোতায়েন করা হয়েছে । একদিকে যেরকম যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে ঘটনাস্থলের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.