গত মাসে সম্পন্ন হয়েছে হাই ভোল্টেজ চব্বিশের লোকসভা নির্বাচন। তারপর এক মাস পেরোতে না পেরোতে উত্তরপ্রদেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। যোগী রাজ্যে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে গিয়ে পদকৃষ্ট হয়ে প্রাণ হারালো বহু মানুষ। হাথরসের সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে এই ঘটনায় শোনা যাচ্ছে স্বজন হারাদের আর্তনাদ। পাশাপাশি দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পরে গেছে রাজনৈতিক মহলে।
এবার লোকসভা নির্বাচনে উল্টে পাল্টে গেছে সমস্ত রাজনৈতিক সমীকরণ। উল্লেখযোগ্য ভাবে গেরুয়া শিবির এবার ভোটে বড় ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে। লোকসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাস ঘুরতে পারল না। তার আগেই ভয়াবহ দুর্ঘটনার ছবি উঠে এলো যোগী রাজ্যে। সৎসঙ্গের আশ্রমে একটি ধর্মীয় সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন ধর্ম প্রচারক ভোলে বাবা। সভা চলাকালীন উপস্থিত ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পরে যায় ভোলেবাবার পদধূলি নেওয়ার জন্য। ঠিক তখনই পদকৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে অসংখ্য মানুষ। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ১০৭ জন মানুষ। তবে এখনো পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।
উত্তর প্রদেশের হাথরসে বর্তমানে কান পাতলে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। তার মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো গত মঙ্গলবার পর্যন্ত চার্জশিটে নাম ছিল না ভোলে বাবার। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এছাড়াও তিনি এই ঘটনার জন্য অভিযোগের তীর ঘুরিয়েছেন অখিলেশ যাদবের দিকে। অন্যদিকে বিরোধী নেতা অখিলেশ যাদব এই ভয়ংকর দুর্ঘটনার পুরোপুরি দায় চাপিয়েছে উত্তরপ্রদেশ সরকারের উপর। একইসঙ্গে শোক বার্তা জানাচ্ছে অন্যান্য রাজ্যের উচ্চপদস্থ নেতৃত্বরা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







