বিভিন্ন সিনেমার অভিনয় দক্ষতার ধারা মানুষের মন জয় করে নিয়েছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর শ্যুটিং শেষ হয়েছে। এবার বিভিন্ন রাজ্যে চলছে ‘ভুল ভুলাইয়া ৩’-এর শ্যুটিং। সাধারণত অভিনেতা ও অভিনেত্রীদের দেখ যায় কড়া ডায়েট মেনে খাবার খেতে। শনিবার মধ্যপ্রদেশে শ্যুটিংয়ের ফাঁকে খোশ মেজাজে পাওয়া গেল অভিনেতাকে।সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নায়ক।
একের পর এক ছবিতে বাজিমাত করছেন কার্তিক আরিয়ান। বায়োপিক স্পোর্টস ড্রামাটি ফ্রিস্টাইল সাঁতারে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনী নিয়ে তৈরি হয়েছিল‘চান্দু চ্যাম্পিয়ন’। যা ইতি মধ্যেই মানুষের প্রশংসা কুড়িয়েছে। এরপর শুরু হয়ে গেছে ‘ভুল ভুলাইয়া ৩’-এর শ্যুটিং’। সেখানেই অভিনেতা কার্তিক আরিয়ানকে মূল চরিত্রে দেখা যাবে। যেই সিনেমায় ক্যামব্যাক করতে চলেছে বিদ্যা বালান। এরআগে ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী।
এছাড়াও শোনা যাচ্ছে স্বমহিমায় দেখা যেতে পারে অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনেকে। এবার সেই সিনেমার নায়কের সোশ্যাল মিডিয়া ঘিরে হইচই পরে গেল নেট দুনিয়ায়। এমনকি এই সিনেমার শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন নায়ক। এছাড়াও মুম্বাইতে কিছুদিন চলেছে এই সিনেমার শ্যুটিং। এবার মধ্যপ্রদেশে শ্যুটিংয়ের ফাঁকে রাস্তায় আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে চাট খেতে দেখা গেল। সেখানে অভিনেতাকে দেখে ভীর জমিয়েছে বহু মানুষ। এমনকি সেখানে নায়ককে রাস্তায় চাট কিনতে দেখে ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে।
পাশাপাশি মধ্যপ্রদেশের রাস্তায় চোখে পরে অভিনেতার সঙ্গে সেলফি তোলার হিড়িক। দাঁড়িয়ে থাকা সমস্ত সাধারণ মানুষ অভিনেতাকে ধরে একবার ছবি তোলার জন্য। তারপরে সেই ছবিগুলি নিজেই ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন কার্তিক আরিয়ান।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিযেনদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছাস।







