কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে, সেটি হল নিত্যনৈমিত্তিক পণ্যের দাম। কীসের দাম বাড়ল, আর কীসের দাম কমল, সেটাই সবচেয়ে লক্ষ্যণীয় বিষয়।
এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন।
কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে। কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে। যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামি বদল আসতে পারে।
*দাম কমল:*
মোবাইল
চার্জার
ক্যানসারের ৩ ওষুধ
এক্স রে মেশিন
সোনা, রূপা, প্ল্যাটিনাম
চর্মজাত পণ্য
২৫টি খনিজ পদার্থ
বৈদ্যুতিন সামগ্রী
*দাম বাড়ল:*
প্লাস্টিক
পিভিসি ফ্লেক্স
সোলার প্যানেল
এবারের বাজেটে সস্তা হয়ে যাওয়া পণ্যগুলির তালিকা দেখে নিন:
* মোবাইল ফোন, মোবাইল চার্জারের ওপর বেসিক কাস্টমস ডিউটি কমিয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।
* স্বর্ণ ও রৌপ্যের উপর শুল্ক ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস পেয়েছে।
* ক্যান্সার চিকিৎসার তিনটি ওষুধকে মৌলিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
* এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাবও করেছিলেন।
* ই-কমার্সে টিডিএসের হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ
* ফেরোনিকেল, ফোস্কা তামার উপর বেসিক কাস্টমস ডিউটি।
কিছুটা দামি হয়ে যাওয়া আইটেমগুলির তালিকা দেখে নিন:
* এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের উপর 10 শতাংশ এবং নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর 25 শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
* সুনির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ।
সোনা-রূপার গয়নার দাম কমানো ছিল এবারের বাজেটের উল্লেখযোগ্য চমক। বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনা-রূপোয় বিনিয়োগ করা থেকে বিরত রাখছে। সেটাই এবার বদলানোর উদ্যোগ নিলেন নির্মলা সীতারমন। একই সঙ্গে মোবাইল, চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে মূল্য হ্রাসও আমজনতাকে স্বস্তি দেবে। তাৎপর্যপূর্ণভাবে ৩টি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। ফলে উপকৃত হবেন ক্যানসার আক্রান্তরা। তবে আগেরবারের বাজেটে জরায়ু মুখের ক্যানসারের জন্য দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে। এবার সেই বিষয়ে কোনও বক্তব্য নেই কেন্দ্রীয় বাজেটে।







