বিদেশ

শুধু শহর নয়,পুড়ে গিয়েছিল মানবতার হৃদয়ও – আজ ৮০ তম হিরোশিমা দিবস

৬ আগস্ট, ১৯৪৫। একটি সকাল, যা সূর্য নয়—মানবসভ্যতার নির্মমতম অধ্যায়কে উদ্ভাসিত করেছিল। আমেরিকা জাপানের হিরোশিমা শহরের ওপর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-২৯ বোমারু বিমান Enola Gay দ্বারা সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমার উপর “লিটল বয়” বোমাটি নিক্ষেপ করে কর্ণেল পল ডব্লিউ টিবেটস জুনিয়রের নেতৃত্বে । মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় গোটা শহর। পুড়ে যায় মানুষ, পুড়ে যায় বাড়ি, এমনকি দেওয়ালে খচিত মানুষের ছায়াও। প্রায় ১,৪০,০০০ প্রাণ নিঃশেষ হয় কয়েক মিনিটেই। মার্কিন যুক্তরাষ্ট্রের Los Alamos National Laboratory, নিউ মেক্সিকো-তে এই বোমার ডিজাইন ও নির্মাণ করা হয়। পারমাণবিক বোমাটি তৈরি করেছিলেন মার্কিন সেনাবাহিনীর মদতে J. Robert Oppenheimer-এর নেতৃত্বাধীন একটি বৈজ্ঞানিক দল।

তিন দিন পর নাগাসাকির বুকে ফেলে আরও একটি বোমা—”ফ্যাট ম্যান”। উদ্দেশ্য ছিল যুদ্ধ শেষ করা, কিন্তু ইতিহাস সাক্ষী—এই ছিল মানবজাতির প্রথম গণবিধ্বংসী আত্মঘাত।

হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে মার্কিন সরকার, এবং ম্যানহাটন প্রকল্পের বিজ্ঞানী ও সেনাবাহিনী—এদের সক্রিয় অংশগ্রহণে ও পরিকল্পনায় এই ইতিহাসের ভয়ংকরতম হামলাটি সংঘটিত হয়েছিল।

হিরোশিমা দিবস কেবল ইতিহাসের কালো দিন নয়, বরং বিশ্বশান্তির পথে এক নীরব চিৎকার। যুদ্ধের নামে কোনো জাতির ওপর এমন বর্বরতা যেন আর না ঘটে—এই শপথে প্রতি বছর ৬ আগস্ট দিনটিকে স্মরণ করা হয়।

২০২৫ সালের বাস্তবতা হিরোশিমা দিবসকে নতুন করে গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পরমাণু হুমকি আবার ঘুরে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া, ইরান, ইজরায়েল, চীন—বিভিন্ন রাষ্ট্র আজ পরমাণু শক্তিকে প্রতিরক্ষা নয়, প্রাধান্য প্রতিষ্ঠার অস্ত্র হিসেবে দেখছে। শীতল যুদ্ধের প্রেতাত্মা যেন আবার ফিরে এসেছে।

এই পরিস্থিতিতে হিরোশিমা এক প্রতীক—শান্তির প্রতীক, মানবতার প্রতীক। হিরোশিমা আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞানের সর্বোচ্চ অর্জনও যদি নীতিহীন হাতে পড়ে, তবে তা সভ্যতাকে মুহূর্তে মুছে দিতে পারে।

আজ, ৬ আগস্টে দাঁড়িয়ে, ইতিহাস আমাদের শিক্ষা দেয়—”বেঁচে থাকার সবচেয়ে বড় শর্ত—মানবতা।” যুদ্ধ নয়, শান্তিই হোক আগামী পৃথিবীর চালিকাশক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.