বর্তমানে SIR নিয়ে , উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। এই বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে , আগেই সুর ছড়িয়েছিলো , রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো বৈধ ভোটারের নাম ব্যাড গেলে , বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলো শাসকদল। দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে একযোগে বাংলাতেও SIR এর দামামা বেজে গিয়েছে। শোরগোল পড়েছে ২০০২ সালের ভোটার তালিকা নিয়েও। উল্লেখ্য , ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে সাম্প্রতিক ভোটার লিস্টের ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই।
তবে এসবের মাঝেই , ২০০২ সালের তালিকা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। কুনাল ঘোষের মুখে শোনা যায় কারচুপির অভিযোগ। কুনাল ঘোষের কথায় নির্বাচন কমিশনের আপলোড করা লিস্ট ও ২০০২ সালের ভোটার লিস্টের হার্ডকপির মধ্যে অনেক তফাৎ আছে। তিনি বলেন , “এটাকে চুপি-চুপি কারচুপি বলে। যাদের কাছে ২০০২ এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তাঁরা বিষয়টা ধরে ফেলছেন।”
উল্লেখ্য , এসবের মাঝেই বিজ্ঞপ্তি পেশ করে , নির্বাচন কমিশনের তরফে বাংলার জন্য , নতুন ওয়েব সাইটের কথাও জানানো হয়েছে। এখন থেকে ceowestbengal.wb.gov.in – এই ওয়েবসাইট থেকেই , যাবতীয় তথ্য পাওয়া যাবে।
সম্প্রতি, কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সাংবাদিক বৈঠক করে , কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথের পাশাপাশি মাথাভাঙার একটি বুথের লিস্টও দেখান। যেখানে দেখা যায় ২০০২ সালে যারা ভোট দিয়েছেন , নির্বাচন কমিশনের লিস্টে তাদের অনেকেরই নাম নেই। তবে নির্বাচন কমিশনের তরফে সার্ভারে সমস্যার কথা জানিয়ে , জেলাশাসককে গোটা বিষয়টি পর্য্যবেক্ষন করার নির্দেশ দেওয়া হয়।







