শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি এলাকায় ফের একবার লাইন লাইনচ্যুত মাল গাড়ির দুটি বগি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন মালগাড়িটি এনআরএল থেকে তেল বোঝাই করে বের হচ্ছিল। ঠিক সেই সময় মাল গাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই দেখে মাল গাড়ি চালক ট্রেন দাঁড় করিয়ে দেয়। যদিও বেশ কিছুক্ষণের জন্য মেনলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের উচ্চ আধিকারিকরা। এরপর লাইনচ্যুত বগি দুটিকে রেখে অন্যান্য বগি নিয়ে মালগাড়িটি রওনা দেয়। তবে কি কারণে লাইনচ্যুত হলো মালগাড়িটি খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। ইতিমধ্যে গোটা এলাকায় মোতায়েন রয়েছে আরপিএফ ও জিআরপি। উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই ওই এলাকায় মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছিল এরপর এদিন ফের লাইনচ্যুত হল মালগাড়ি। রেলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।







