খেলাধুলা

শিখর ধাওয়ানের বাইশ গজ থেকে অবসর, ভারতীয় ক্রিকেটে গাব্বার যুগের সমাপ্তি

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার শিখর ধাওয়ান আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী ধাওয়ান, যিনি ভারতের হয়ে ১৬৭টি ওডিআই, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর অবসর সম্পর্কে বলেন, “আমি কাঁদতে চাই না। তবে আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসার অনুভূতিতে আবদ্ধ। ক্রিকেট আমার জীবনের একটি বিশাল অংশ, এবং আমি মনে করি যে সময় এসেছে বিশ্রাম নেওয়ার।”

ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। যদিও তার প্রথম ম্যাচটি দুই বলে শূন্য রানে আউট হওয়ার সাথে শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে তিনি নিজেকে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ২০১৩ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে তাঁর ৮৫ বলে শতরান এবং সেই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুটি শতরান ধাওয়ানের ক্রিকেট জীবনের উজ্জ্বল মুহূর্তগুলির মধ্যে অন্যতম।

ধাওয়ানের অবসর প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও তিনি আইপিএল সহ অন্যান্য লিগে খেলা চালিয়ে যাবেন। ধাওয়ানের ক্যারিয়ারজুড়ে ২৬৯টি ম্যাচে ১০,৮৬৭ রান, ২৪টি শতরান এবং ৪৪টি অর্ধশতক রয়েছে। যা তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভারতীয় ক্রিকেটে শিখর ধাওয়ানের অবদান নিঃসন্দেহে স্মরণীয়। তাঁর বিদায়ে বাইশ গজে গাব্বার যুগের সমাপ্তি ঘটল।.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.