জেলা

জঙ্গলমহলে প্রতিবাদের ঝড় তৃণমূল ছাত্র পরিষদের

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামের ঝাড়গ্রাম রাজ কলেজে আর জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। হাতে প্ল্যা কার্ড ধরে স্লো গান দেন ছাত্র ছাত্রীরা। প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বেলা ১২টা নাগাদ ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গণে শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক শুভদীপ সেনগুপ্ত, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি দেবনাথ দে, ঝাড়গ্রাম শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌমজিৎ সিনহা, ঝাড়গ্রাম রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সুমন দাস সহ অন্যান্য তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। এছাড়াও ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে তৃণমূল ছাত্র পরিষদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.