মার্চ মাসের এই প্রখর গরমে রিতিমত হাঁসফাঁস করছে রাজ্যবাসী। সারাদিন গমরের তাপে নাজেহাল অবস্থা। তবে এই তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে জানালেন আবহাওয়া দপ্তর।
এপ্রিল মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেন আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই বাংলার আবহাওয়া ফের বদলাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার, ৪ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারেও এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া অব্যাহত রয়েছে। আগামী সাতদিনে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকী তাপমাত্রার পারদ বিশেষ ওঠানামা করবে না।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ শতাংশ।







