গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- ঝুলন পূর্নিমা বা ঝুলন উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে মঠ মন্দির সহ ক্লাব ও ধর্মিয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানের।
মূলত তা পাঁচ দিন বা ছয় দিন ধরে হয় ও জিলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তে সমাপ্তি হয়।
মন্দির নগরী নবদ্বীপ ধামে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটু ভিন্ন ও ব্যাতিক্রমি ভাবে।
বা বলাই বাহুল্য, সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে শড়ীমন মহাপ্রভুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, আর সে কারনেই কিছুটা ভিন্ন ভাবেই আচার অনুষ্ঠান গুলো অনুষ্ঠিত হয়।
নবদ্বীপ শহরে বিভিন্ন মঠ মন্দিরে এই ঝুলন উৎসব শুরু হয়েছে। যা চলবে আগামী পূর্নীমা পর্যন্ত।
চিরাচরিত প্রথা ও প্রচলিত নিয়মানুসারে নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়াস্থিত “ধামেশ্বর মহাপ্রভু ” মন্দিরেও শুরু হয়েছে ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব।
কিন্তু ঝুলন উৎসব বলতে আমরা সচরাচর দেখি বা জানি রাধাকৃষ্ণের ঝুলন উৎসব বা রাধাকৃষ্ণ কেন্দ্রীক।
কিন্তু নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে কেবল ধামেশ্বর মহাপ্রভু কেন্দ্রীক ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়।
পাশাপাশি আরও জানা যায় এখানে এক পক্ষকাল থেকে শ্রীমন মহাপ্রভুর শ্রী বিগ্রহ রজত সিংহাসনে দুলতে শুরু করেছে।
ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি প্রভুপাত শ্রী সুদীন গোস্বামী জানান, ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এক পক্ষকাল ধরে ঝুলন উৎসব অনুষ্ঠিত হলেও, একাদশী অর্থাৎ রবিবার থেকে পূর্ণীমা পর্যন্ত এই পাঁচ দিন মহাপ্রভিকে বিভিন্ন বেশে সুসজ্জিত করে ঝুলন উৎসব পালিত হয়।
একাদশীর দিন মহাপ্রভুকে সাজানো হয়েছে নটবর বেশ, আগামীকাল দ্বাদশী দিন সাজানো হবে রাজ নটবর বেশে,ত্রেয়োদশীর দিন সাজানো হবে রাখাল বেশ, চতুর্দশীর দিন সাজানো হবে নাগরী বেশ ও পূর্ণীমার দিন রাজবেশ।
পাশাপাশি তিনি আরও জানান এই প্রতিটি বেশে কিন্তু একটা নির্দষ্ট তাত্বিক বা লীলাগত দিক আছে।
কিন্তু ঝুলন উৎসব বলতে তো আমরা বুঝি রাধা কৃষ্ণের ঝুলন, নবদ্বীপে এ হেন ব্যাতিক্রমি কেন?
প্রশ্নের উত্তরে সুদীন গোস্বামী জানান
রাধাকৃষ্ণ কে নিয়েই নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু কেন্দ্রীক এই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়।
কারন রাধাকৃষ্ণের মিলিত তনু হলো শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের যুগাবতার ও ভগবান।
পাশাপাশি তিনি আরও বলেন আমরা যেমন উপনিষদে পাই একটা ইটের ওপর পর পর ইট চাপালে সেটি ইটের পাঁজা হয় কোন ইমারত হয়না, যতক্ষন না তার মধ্যে বালি সিমেন্ট মেশানো হয়।
ঠিক তেমনি একটা জায়গায় অসংখ্য মানুষ থাকতে পারে কিন্তু যতসময় তার মধ্যে প্রেমের বন্ধন না থাকবে ততক্ষন একটা সুষ্ঠ সমাজ বা সংসার তৈরী হতে পারে না,।
অর্থাৎ প্রেম, ভাতৃত্ব বোধের বন্ধন দিয়ে মানুষকে ভালবেশে আগলে রাখা,
আর শ্রী চৈতন্য মহাপ্রভু পাচশত বছর পূর্বেই এই প্রেমের বানী বিলিয়ে গেছে,
আর তার এই ভাতৃত্ব বোধ এই বার্তা আজও আমাদের এই ঝুলন উৎসবের মধ্যেও থকে রাখী বন্ধন বা রাখী পূর্ণীমা উৎসবের মাধ্যমে।
এই ভাবেই নবদ্বীপে ব্যাতক্রমি ভাবে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব।







