বিনোদন

পথ দুর্ঘটনায় মৃত্যু কাজলের? শোকের ছায়া বিনোদন জগতে

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। কিন্তু কখনও কখনও সেই জল্পনা তারকাদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করে। অনেক আগে থেকেই তরকাদের বিরূদ্ধে ভুয়ো খবর প্রকাশের চল ছিল। এবং এখনও তো অব্যাহত রয়েছে। এই ভুয়ো খবরের জেরে অনেককেই পড়তে হয় সমস্যার মুখে। এবার ঠিক একই কারণে সমস্যার সম্মুখীন হলেন বলিউড তথা দক্ষিণের মিষ্টি নায়িকা কাজল আগরওয়াল। সোমবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হওয়ায় পর থেকেই অভিনেত্রীর মৃত্যু সংবাদ ছেয়ে গেছে লোকের মুখে মুখে।

সোমবার পোস্ট করা সেই ভাইরাল খবরে দাবি করা হয় যে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর। অনেকেই সেই গুজবে বিশ্বাস করে লিখেছেন,“বিশ্বাসই হচ্ছে না আপনি নেই… কেন এমন হল?”এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে মুখ খুলতে বাধ্য হলেন কাজল।

কাজল সকলকে তাঁর সুস্থতার কথা জানিয়ে মন্তব্য করলেন,“শুনলাম, আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভালো রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন না, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.