খেলাধুলা

‘পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের এশিয়া কাপ খেলা ঝুঁকিপূর্ণ’ অকপট হরভজন

এশিয়া কাপের স্থান-বিতর্ক অব্যাহত। এসিসি-র বৈঠকে জয় শাহ বলেন, ভারতের সব ম্যাচ যেন সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। অন্যদিকে, ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-এর মতে, চলতি বছরের এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাওয়াই উচিত নয় ভারতের।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজনের উবাচ, ‘পাকিস্তানে যাওয়া ভারতের উচিত নয়। কারণ পাকিস্তান মোটেও নিরাপদ নয়। নিজের দেশের মানুষই যখন পাকিস্তানে নিরাপদ নয়, তখন ঝুঁকি নিয়ে যাওয়ার প্রয়োজন কোথায়?’

উল্লেখ্য, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। বাইরের দেশগুলি খেলতে যাচ্ছে সেখানে। তাই পাক বোর্ড আরও মরিয়া এশিয়া কাপ তাদের দেশে আয়োজন করার জন্য। অপরক্ষেত্রে, ভারতীয় বোর্ডের আর এক দৃঢ়তা, পাকিস্তানে যাওয়া উচিত নয়।

শুধু এশিয়া কাপের স্থান নির্বাচন নিয়েই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গেও মন্তব্য করেন ভাজ্জি। হরভজনের কথায়, ‘ভারতীয় দল মাঠে নামলে আমরা জয়ের স্বপ্ন দেখি। এবারও আশা রাখি ভারতীয় দল জিতে ফিরবে। আমাদের আশা এবার রেজাল্ট বদলাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে ভারত। বিরাট কোহলি ভাল ফর্মে রয়েছে। সেঞ্চুরি পাবে বিরাট। ভারত যদি চারশো রান করে তাহলে বিপক্ষের উইকেট তোলার মতো বোলার রয়েছে দলে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.