সম্প্রতি ইডির হাতে গ্ৰেফতার হয়েছেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সকাল থেকে ইডির হানা একাধিক জায়গায়। তার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িও যায় ইডি। পাশাপাশি সন্দীপের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় এর বাড়িতে হানা ইডির। প্রসঙ্গত, আরজি কর কান্ডে প্রকাশ্যে নাম উঠে আসে প্রসূন চট্টোপাধ্যায়ের। জানা যাচ্ছে, তিনি নাকি সন্দীপ ঘোষের পিএ ছিলেন। এদিন সকাল সাতটা নাগাদ প্রসূনের সুভাষগ্ৰামের বাড়িতে যান ইডি আধিকারিকেরা তারপর লাগাতার জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলে। শেষমেষ দুপুর ২টোয় তাকে নিয়ে ইডি অফিসার ও জওয়ানরা বেড়িয়ে যান।
আরজি কর ইস্যুতে যে সেমিনার রুমের ভিডিও প্রকাশ্যে এসেছিল তাতে স্পষ্ট দেখা গিয়েছিল প্রসূনকে। ঘটনার জেরে এবার প্রসূনের প্রতিবেশীরা বলছেন, আরজি করের ঘটনায় যদি প্রসূন ভট্টাচার্য জড়িত থাকেন তাহলে সত্বর শাস্তি চাইছি।







