রাজনীতি

বিজয়া থেকেই শুরু ভোটের চ্যালেঞ্জ নিক্ষেপ

বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় শাসক দলের বিজয়া সম্মিলনী থেকে বহরমপুরে অধীর চৌধুরীকে ১.৮০ লক্ষ ভোটে হারাবার চ্যালেঞ্জ দিলেন।

এদিন জেলায় তিন-এ তিনটি আসন দখলের ডাক দিলেন সাংসদ খলিলুর রহমান। আবার বিধায়ক মনিরুল ইসলাম ফরাক্কায় বিজয়ার মঞ্চে দাঁড়িয়ে দলের দুই জেলা পরিষদ সদস্যকে পঙ্গু বলে কটাক্ষ করে কার্যত সতর্ক করে তিনি বলেন, “দল করতে হয় করুন, না হলে ছেড়ে চলে যান।দলে থাকবেন আবার দলের নেতৃত্বকে মানবেন না, তা চলবে না”।

তৃণমূলের অনেকের বিরুদ্ধেই ভুরি ভুরি চুরি, দুর্নীতির অভিযোগ রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে।কিন্তু এ সব অভিযোগকে আমল না দিয়েই সর্বত্রই শাসক দলের সেই সব বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন দুই থেকে তিন হাজার করে কর্মীরা।প্রত্যেকের জন্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় করে কোথাও মধ্যাহ্নভোজ কোথাওবা চা জলখাওয়ারের আয়োজন করেছিল তৃনমূল কংগ্রেস। কিন্তু এত টাকা কোথা থেকে পেল তৃণমূল?সে উঠছে প্রশ্ন।

জেলা কংগ্রেসের সহ সভাপতি ও জেলার প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার বলেন, ”শাসক দলের অঢেল পয়সা। কেউ আবাস যোজনা, কেউ বালি, কয়লা, গরু পাচারের পয়সায় ফুলে ফেঁপে উঠেছে। এ সব চাপা দিয়ে নজর ঘোরাতে বিজয়ার রাজনীতি। বাংলার বিজয়া উত্‍সবে সৌহার্দের কথা নেই, শুভেচ্ছার বার্তা নেই। শুধু বিরোধী দলের বিরুদ্ধে রাজনৈতিক হুঙ্কার। এতে অন্তত মুর্শিদাবাদ জেলায় কোনও ফল হবে না।”

এদিকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, ”বিজয়াতে কর্মীরা নেতাদের কাছ থেকে আগামী দিনের কাজের বার্তা শুনতে চান। তাই উঠে এসেছে রাজ্য সরকারের উন্নয়নের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা বলছি।”সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের বার্তা, “শুধু বিজয়া নয়, সুতিতে ১০৩টি পুজো মণ্ডপ রয়েছে। পুজোর ক’দিন সর্বত্র গিয়েছি। ১৩০০০ কিলোমিটার রাস্তা তৈরির কথা যেমন বলেছি, তেমনই বলেছি ১০০ দিনের কাজে বঞ্চনার কথা।”

সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় বলেন, “আমাদেরও কর্মসূচি চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.