চব্বিশের লোকসভা ভোটে মান্ডির বিজেপি প্রার্থী হয়েছেন কঙ্গনা। সদ্য গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শেখর সুমন। আর ছেলের প্রাক্তন প্রেমিকার হয়ে প্রচার করতেও রাজি বলে জানালেন শেখর।মঙ্গলবার দেশে তৃতীয় দফা ভোটের দিনই দিল্লিতে মূল কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় সঞ্চালক। বিজেপিতে নাম লেখানোর পর সাংবাদমাধ্যমের প্রশ্নে কঙ্গনার হয়ে ভোট প্রচার করবেন বলে জবাব দেন শেখর। বলেন, ‘যদি আমাকে ডাকে তাহলে কেন যাব না? এটা তো আমার কর্তব্য, আবার অধিকারও বটে।’রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও শেখর সুমনের ছেলে অধ্যয়ন। শোনা যায়, শুটিংয়ের সময় থেকেই দুজনের ঘনিষ্ঠতা শুরু হয়। তারপর প্রেম। যদিও সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। সেইসময়েই কঙ্গনার বিরুদ্ধে অধ্যয়নের উপর ‘কালো জাদু’ করারও অভিযোগ তুলেছিল শেখরের পরিবার! কিন্তু সে সব এখন অতীত। বিগত কয়েক মাসে কঙ্গনার প্রশংসাই শোনা গিয়েছে শেখর ও তার ছেলে অধ্যয়নের মুখে।
Read Next
November 7, 2026
‘হিম্মত থাকলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান’, অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মমতার
November 7, 2026
শিল্পের দায় জ্যোতিবাবুর না বুদ্ধবাবুর? বিমান-শুভেন্দুর বয়ানে জোর চর্চায় বাম জমানার ব্যর্থতা
November 7, 2026
মধ্যরাতে ধুন্ধুমার! হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঘটনায় মুখোমুখি বিজেপি-তৃণমূল
November 6, 2026
নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রকাশ রাজ, শনিবার কোচিতে বড় গণ-বিক্ষোভের ডাক!
November 6, 2026
ফের শিবির বদল? ঋতব্রতকে ঘিরে জল্পনার মাঝেই নির্বাচন কমিশনকে চিঠি শামিমের, স্পষ্ট করলেন নিজের অবস্থান
November 6, 2026
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার, বিতর্কের মাঝেই সাংবাদিক বৈঠকে অভিষেক! পাশে বিধায়ক শামিম
Related Articles
Check Also
Close
-
দুদিনের মধ্যে আবারও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানJanuary 8, 2025







