চাকরি

রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ রাজ্যে! মাধ্যমিক পাশে মিলবে সরকারি চাকরি

 

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু বছর আগেই চালু হওয়া রূপশ্রী প্রকল্পের নাম আশা করি আপনারা সকলেই জানেন। এবারে এই প্রকল্পের আওতায় কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন বিস্তারিত জানা যাক।

 

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-

 

পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে রূপশ্রী প্রকল্পের আওতায় কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

 

• Data Entry Operator

 

• Accountant

 

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

 

Data Entry Operator-

 

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে অন্তত পক্ষে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো সরকারি প্রতিষ্ঠানে বা NGO তে কমকরে ১ বছর Data Entry Operator পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া:-

 

১) প্রথমে Google Search box এ সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) এরপর সেই অ্যাপ্লিকেশান ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এরপর এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে এবং ফর্মের একেবারে নীচে ডানপাশে সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি সিগনেচার করে দিতে হবে।

৫) এরপর এক এক করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।

৬) এরপর সেগুলির প্রতিটিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

 

প্রয়োজনীয় নথীপত্র:-

 

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ কারোর যদি পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

 

নির্বাচন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের একটি ৫০ নম্বরের MCQ টাইপ লিখিত পরীক্ষা, একটি ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং একটি ১০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

 

 

আবেদনের সময়সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

রূপশ্রী প্রকল্পের আওতায় উপরিউক্ত শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৫/০৪/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আবেদন পত্র জমা করে আসুন অথবা পোস্টের মাধ্যমে ও পাঠাতে পারেন। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-

 

 

At Rupashree DPMU Office,

 

Room No.2, Kanyashree & Rupasree

 

Cell of Murshidabad Collectorate,

 

New Building at Berhampore,

 

Barrack Square, Murshidabad,

 

Pin-742101.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.