ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চাকরি পেয়ে যাবেন। ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র সাধারণ মাধ্যমিক পাস যোগ্যতায় মাসিক স্টিপেন্ড সহ সম্পূর্ণ বিনামূল্যে ২ বছরের প্রশিক্ষণের মাধ্যমে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
শূন্য পদের নাম:-
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা:-
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কাজ সম্পর্কিত ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। এখানে চাকরি করতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন।
বয়সের পরিসীমা:-
উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর এবং Ex-Serviceman এরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:-
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর সেই নোটিফিকেশনের ৪ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) প্রিন্ট আউট বের করে নেওয়ার পর সেখানে আবেদনকারীর নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স ঠিকানা, ট্রেডের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর নির্দিষ্ট স্থান অনুযায়ী এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৫) এরপর একে একে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) এরপর এই সবকিছু একসাথে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড/ ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা কি?
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদের জন্য অফলাইন আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৩১/০৩/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Senior Manager (JAG),
Mail Motor Service, No-37,
Greams Road, Chennai-600006.







