নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভায় সত্যর উর্ধ্ব ব্যক্তিদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প নতুন সংস্করণ আনা হলো। বুধবার মন্ত্রিসভার বই থাকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন ৭০ বছরের ঊর্ধ্ব মানুষরা বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন নরেন্দ্র মোদি বলেছেন দেশের ৭০-র ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য এই দায়বদ্ধতা থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে:
প্রথমত, আয়ুষ্মান ভারত প্রকল্পের সম্প্রসারণ: ৭০ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হবে। এই প্রকল্পের আওতায়, পরিবারের সদস্যরা ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। সাড়ে চার কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে।
দ্বিতীয়ত, বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ: ‘পি এম ই-ড্রাইভ স্কিম’ নামে একটি প্রকল্পের আওতায়, দুই বছরে ১০,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। এতে ২৪.৭৯ লক্ষ বৈদ্যুতিন দ্বিচক্র যান, ৩.১৬ লক্ষ বৈদ্যুতিন তিন চাকার গাড়ি, এবং ১৪,০২৮ ই-বাস সরবরাহ করা হবে।
তৃতীয়ত, জলবিদ্যুৎ প্রকল্প: ১২,৪৬১ কোটি টাকা বরাদ্দ করে ৩১,৩৫০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্ব্যাবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চতুর্থত, গ্রামীণ সড়ক উন্নয়ন: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৪ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে ৭০,১২৫ কোটি টাকা বরাদ্দ করা হবে। ৬২,৫০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও ২৫,০০০ বসতি অঞ্চলকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পঞ্চম, আবহাওয়ার পূর্বাভাসের জন্য ‘মিশন মৌসম’: আবহাওয়ার পূর্বাভাসের মান উন্নয়নের জন্য ২ বছরে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
এই সিদ্ধান্তগুলো সরকারের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







