বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিনের মতোই আজও অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। ওই মঞ্চের কাছে হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি নিয়ে সন্দেহ তৈরি হয় উপস্থিত ডাক্তারদের মধ্যে।
ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও কোনো সন্ধান না পাওয়া গেলে ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায় । অবস্থানমঞ্চ থেকে সরে যান অনেকেই। এই পরিস্থিতিতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।







