সাড়ে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বেরোলেন নওসদ সিদ্দিকী । হাসিমুখে তাকে বেরিয়ে আসতে দেখা গেল। তিনি বললেন আমি আজকেও এসেছি, পরবর্তীকালে আমাকে ডাকলে আমি আবার আসবো।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সাথে হাত মিলিয়েছেন এই প্রসঙ্গে নওশাদ বলেন, রাহুল গান্ধীকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তবে আপনি যার সাথে হাত মিলাচ্ছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।
ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকতো তাহলে আমি যোগ দেয়ার কথা ভাবতাম।
আজকের সিআইডি তলব প্রসঙ্গে বলেন, অফিসাররা ভালো, তবে অফিসাররা সংখ্যায় অনেক কম। মুখ্যমন্ত্রীকে বলবো যাতে আরো অফিসার নিয়োগ করে।
একটা সময় সিআইডি বুঝতে পারবে যে এখানে আমার কোন রোল ছিল না।







