বিনোদন

অভিনয়কে বিদায় , জীবনের অধ্যায় নতুন মোর।কী জানালেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল

সিনেমার হাত ধরেই প্রথম হাতে খড়ি । ‌ছোট পর্দায় দর্শকরা তাঁকে শেষবার দেখেছেন জি বাংলার ‘মিলি’ সিরিয়ালটিতে । সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজের জগতেও অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল।বড় পর্দায় ‘আবার বসন্ত বিলাপ’ ছিল অনুভবের ডেবিউ ফ্লিম। এরপর একে পর এক বেশ কিছু ওয়েব সিরিজেও পরিচিত মুখ হয়ে উঠেছেন অনুভব।
ভাগ্য অন্বেষণের জন্য অনুভব সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করতে আসেন। সেসময় তিনি বলেছিলেন:- “মাধ্যম নয় বরং তাঁর কাছে চরিত্র এবং চিত্রনাট্যই বেশি গুরুত্বপূর্ণ “। তবে ছোট পর্দায় খুব একটা জনপ্রিয়তা পায়নি অনুভব । টিআরপির অভাবে খুব অল্পদিনেই শেষ হয়ে যায় অনুভব এবং খেয়ালী মণ্ডল অভিনীত ‘মিলি’ সিরিয়ালটি।
মেগা শেষ হওয়ার পর কোন সিরিয়ালে কামব্যাক করেছন অভিনেতা?
এই প্রসঙ্গে তিনি জানান:- ‘কিছুদিন আগেই পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের ‘দোআঁশ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিন’ । কিন্তু এবার অভিনয় ছেড়ে সম্পূর্ণ নতুন রূপে ফিরছেন তিনি।
এতদিন ক্যামেরার সামনে কাজ করেছেন এবার ক্যামেরার পিছনে থেকে কাজ করবেন ।এবার তিনি অভিনয় ছেড়ে আসতে চলেছেন ‘ ডিরেক্টর’ হিসেবে।খুব তাড়াতাড়ি আসছে অনুভবের নিজের পরিচালিত সিনেমা। জানা যাচ্ছে, এই মুহূর্তে জোর কদমে চলছে তাঁর সিনেমার চিত্রনাট্যের কাজ। এখনও পর্যন্ত শুরু হয়নি সিনেমার কাস্টিং সিলেকশন পর্ব।
সিনেমাটিতে ঠিক কি ধরনের গল্প থাকবে-
এই প্রসঙ্গে তিনি বলেন:-“আমাদের ইন্ডাস্ট্রির গহীনের গল্প জানতে সবাই চান, কিন্তু আসল তথ্যটা কখনও পরিস্থিতির চাপে, কখনও আবার অজান্তেই সবার সামনে আসেনা। তাই প্রশ্নের উত্তর অধরাই থেকে যায়। আমার ছবির গল্পে থাকবে টলিউডের অজানা কথা, তেমনই আবার ফুটে উঠবে বাস্তব পরিস্থিতিও।” এমনটাই আশা রাখেন তিনি সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.