জেলা

হাওড়ার ঘুসুড়িতে কাপড়ের কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় বেঘড়ে প্রাণ হারালেন ৪ শ্রমিক!

হাওড়ার ঘুসুড়িতে কাপড়ের কারখানায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কারখানায় ভিতরে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা ঠিক তখনই শ্রমিকদের গায়ের ওপর আচমকাই ভেঙে পড়ল সিলিং। এই মর্মান্তিক ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে বেঘড়ে প্রাণ হারালেন ৪ জন শ্রমিক।

ঘটনার খবর পাওয়া সত্ত্বেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার কর্মী, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকেরা।
ইতিমধ্যে চাঁই, পাথর সরিয়ে দেহ উদ্ধার করা গেছে মৃত ৪ শ্রমিকের।

পুলিশ সূত্রের খবর, কারখানায় বহুদিনের পুরনো গুদামের বারান্দায় প্রচুর মালপত্র ছিল। সেখানেই ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যথাযথ মেরামতির অভাবেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে খবর। মৃতেরা হলেন অমরনাথ কুমার, মুকেশ রাম, ভোলা যাদব, রাজু মাহাতো। ঘটনার তদন্তে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.