বিনোদন

ভালোবেসে ভিন ধর্মের ছোট ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে , কিন্তু ৮ বছরেই বিবাহ বিচ্ছেদ অভিনেত্রীর

বলিউডে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বিচ্ছেদের খবর প্রায়শই শোনা যায়। এবার সংসার ভাঙল অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকরের ।একসময় তাঁর দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন অভিনেত। যেমন তাঁর নাচে দক্ষতা ঠিক তেমনি তাঁর অভিনয়ের দক্ষতা। ৯০ শতকের শেষে ও ২০ শতকের শুরুতে অভিনয় করেছেন অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। একের পর এক দিয়েছেন ব্লকবাস্টার ছবি। যা অনুরাগীদের নজর কেড়েছে।তবে তাঁর অভিনয় দক্ষতার থেকেও বার বার উঠে আসে তাঁর প্রতি রাম গোপাল ভার্মার অমোঘ আকর্ষণ।
এরপর ২০১৬ সালে আচমকাই সবাইকে চমকে দিয়ে বয়সে তার থেকে ১০ বছরের ছোট কাশ্মীরের মোহসিনকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চার হাত এক হয়। ভিন্ন ধর্মের মোহসিনের সঙ্গ বিয়ে নিয়ে চর্চা কিছু কম হয়নি। তবে কোনও কিছুকেই তেমন পাত্তা দেননি অভিনেত্রী।

কিন্তু এক সময় সব রকমের গুঞ্জন আলোচনা কে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন উর্মিলা। এখন সেই সম্পর্কেই ইতি টানলেন তিনি।
বলিউড সূত্রে খবর মোহসিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে উর্মিলার। জানা গেছে মোহসিনের সঙ্গে তলাকের আর্জি ইতিমধ্যেই মুম্বইয়ের একটি কোর্টে জমা করেছেন অভিনেত্রী। যদিও ৮ বছর এক সঙ্গে থাকার পর হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তার কারণ জানা যায়নি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠদের মতে অনেক ভাবনা চিন্তা করে শেষে এই পদক্ষেপ নিয়েছেন উর্মিলা। মোহসিনের সঙ্গে উর্মিলার ৮ বছরের দাম্পত্য থাকলেও এই দম্পতির কোনও সন্তান হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.